সিরাজগঞ্জের কাজিপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ও ১২০ গ্রাম গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার বিকালে কাজিপুর পৌরসভার বিয়াড়া চরপাড়া ও উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের চরভানুডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি উপজেলার বিয়াড়া চরপাড়া গ্রামের মৃত মনছের আলী আকন্দের ছেলে আব্দুল মজিদ (৪২) ও চরভানুডাঙ্গা মধ্যপাড়া এলাকার ফরিদুল ইসলামের ছেলে আকাশ আহম্মেদ (১৯)।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শ্যামল কুমার দত্ত সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে কাজিপুরসহ জেলার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।